বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

"চার বছর পর অনুষ্ঠিত হল সৈয়দপুর প্রেসক্লাব নির্বাচন রতন-সভাপতি, জিকরুল- সম্পাদক

"চার বছর পর অনুষ্ঠিত হল সৈয়দপুর প্রেসক্লাব নির্বাচন  রতন-সভাপতি, জিকরুল- সম্পাদক
প্রায় ৪ বছর পর নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি আবু বিন আজাদ রতন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ’র প্রতিনিধি জিকরুল হক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার বেলা ৩ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৮ পদে ১৫ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করেন। বাকী তিনটি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩ প্রার্থী নির্বাচিত হন।

 নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ২৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচন পরিচালনা করেন সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সহকারী প্রিজাইডিং অফিসার সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের প্রদর্শক মোঃ আব্দুল আজিজ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু বিন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় টিভি’র নীলফামারী জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জিকরুল হক ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিন’র প্রতিনিধি এমএ করিম মিস্টার ভোট পেয়েছেন ১১টি। সহ-সাধারণ পদে ২০ ভোট পেয়ে দৈনিক খবরপত্র’র প্রতিনিধি আনোয়ার হোসেন প্রামাণিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের দর্পন’র প্রতিনিধি ওবায়দুল ইসলাম পেয়েছেন ৮ ভোট।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে জয় পেয়েছেন দৈনিক উত্তর বাংলা’র প্রতিনিধি হীরা শর্মা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নীলফামারী বার্তা’র প্রতিনিধি এম ওমর ফারুক পেয়েছেন ৯ ভোট। কার্যকরী কমিটির নির্বাহী সদস্য’র চারটি পদে নির্বাচিত হয়েছেন।

যথাক্রমে দৈনিক সংবাদ’র প্রতিনিধি কাজী জাহিদ, সাপ্তাহিক নীলফামারী চিত্র’র সম্পাদক মকসুদ আলম, নাগরিক টিভি’র নীলফামারী জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম ও দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি নজরুল ইসলাম।

এর আগে সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি নজির হোসেন নজু, অর্থ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়’র প্রতিনিধি গোপাল চন্দ্র রায় ও দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বার্তা’র প্রতিনিধি মিজানুর রহমান মিলন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর